রবীন্দ্রনাথ ঠাকুর
প্রভাতে যখন শঙ্খ উঠেছিল বাজি
তোমার প্রাঙ্গণতলে, ভরি লয়ে সাজি
চলেছিল নরনারী তেয়াগিয়া ঘর
নবীনশিশিরসিক্ত গুঞ্জনমুখর
স্নিগ্ধ বনপথ দিয়ে ৷ আমি অন্যমনে
সঘনপল্লবপুঞ্জ ছায়াকুঞ্জবনে
ছিনু শুয়ে তৃণাস্তীর্ণ তরঙ্গিণীতীরে
বিহঙ্গের কলগীতে, সুমন্দ সমীরে ৷ ৷
আমি যাই নাই, দেব, তোমার পূজায়—
চেয়ে দেখি নাই পথে কারা চলে যায় ৷
আজ ভাবি, ভালো হয়েছিল মোর ভুল—
তখন কুসুমগুলি আছিল মুকুল ৷ ৷
হেরো তারা সারা দিনে ফুটিতেছে আজি ৷
অপরাহু করিলাম এ পূজার সাজি ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন