রবীন্দ্রনাথ ঠাকুর
টেরিটিবাজারে তার সন্ধান পেনু—
গোরা বোষ্টম বাবা, নাম নিল বেণু ৷
শুদ্ধনিয়ম-মতে মুরগিরে পালিয়া
গঙ্গাজলের যোগে রাঁধে তার কালিয়া ৷
মুখে জল আসে তার চরে যবে ধেনু ৷
বড়ি ক’রে কৌটায় বেচে পদরেণু ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন