রবীন্দ্রনাথ ঠাকুর
জেগে উঠিলাম;
জানিলাম, এ জগৎ
স্বপ্ন নয় ৷
রক্তের অক্ষরে দেখিলাম
আপনার রূপ—
চিনিলাম আপনারে
আঘাতে আঘাতে
বেদনায় বেদনায়;
সত্য যে কঠিন,
কঠিনেরে ভালোবাসিলাম—
সে কখনো করে না বঞ্চনা ৷
আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন—
সত্যের দারুণ মূল্য লাভ করিবারে,
মৃত্যুতে সকল দেনা শোধ ক’রে দিতে ৷ ৷
শান্তিনিকেতন
রাত্রি [১৩মে ১৯৪১
৩০ বৈশাখ ’৪৮]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন