রবীন্দ্রনাথ ঠাকুর
‘হায় গগন নহিলে তোমারে ধরিবে কে বা!
ওগো তপন, তোমার স্বপন দেখি যে, করিতে পারি নে সেবা ৷’
শিশির কহিল কাঁদিয়া—
‘তোমারে রাখি যে বাঁধিয়া,
হে রবি, এমন নাহিকো আমার বল ৷
তোমা বিনা তাই ক্ষুদ্র জীবন কেবলই অশ্রুজল ৷’
‘আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো,
তবু শিশিরটুকুরে ধরা দিতে পারি, বাসিতে পারি যে ভালো ৷’
শিশিরের বুকে আসিয়া
কহিল তপন হাসিয়া—
ছোটো হয়ে আমি রহিব তোমারে ভরি,
তোমার ক্ষুদ্র জীবন গড়িব হাসির মতন করি ৷’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন