রবীন্দ্রনাথ ঠাকুর
পাহাড়ের নীলে আর দিগন্তের নীলে
শূন্যে আর ধরাতলে মন্ত্র বাঁধে ছন্দে আর মিলে ৷
বনেরে করায় স্নান শরতের রৌদ্রের সোনালি ৷
হলদে ফুলের গুচ্ছে মধু খোঁজে বেগুনি মৌমাছি ৷
মাঝখানে আমি আছি,
চৌদিকে আকাশ তাই দিতেছে নিঃশব্দ করতালি ৷
আমার আনন্দে আজ একাকার ধ্বনি আর রঙ—
জানে তা কি এ কালিম্পঙ? ৷
ভাণ্ডারে সঞ্চিত করে পর্বতশিখর
অন্তহীন যুগ যুগান্তর ৷
আমার একটি দিন বরমাল্য পরাইল তারে,
এ শুভ সংবাদ জানাবারে
অন্তরীক্ষে দূর হতে দূরে
অনাহত সুরে
প্রভাতে সোনার ঘণ্টা বাজে ঢঙ ঢঙ—
শুনিছে কি এ কালিম্পঙ? ৷
কালিম্পঙ
২৫ সেপ্টেম্বর ১৯৪০ [:৯ আশ্বিন ’৪৭:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন