রবীন্দ্রনাথ ঠাকুর
দেখেছি পথে যেতে তুলনাহীনারে ৷
এ কথা কভু আর পারে না ঘুচিতে,
আছে সে নিখিলের মাধুরীরুচিতে ৷
এ কথা শিখানু যে আমার বীণারে,
গানেতে চিনালেম সে চির-চিনারে ৷ ৷
সে কথা সুরে সুরে ছড়াব পিছনে
স্বপনফসলের বিছনে বিছনে ৷
মধুপগুঞ্জে সে লহরী তুলিবে
কুসুমকুঞ্জে সে পবনে দুলিবে,
ঝরিবে শ্রাবণের বাদলসিচনে ৷ ৷
শরতে ক্ষীণ মেঘে ভাসিবে আকাশে
স্মরণবেদনার বরনে আঁকা সে ৷
চকিতে ক্ষণে ক্ষণে পাব যে তাহারে
ইমনে কেদারায় বেহাগে বাহারে ৷ ৷
[:মাদ্রাজের পথে
ফাল্গুন ১৩৩৬:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন