রবীন্দ্রনাথ ঠাকুর
আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে
দুঃখ-সুখের ঢেউ-খেলানো এই সাগরের তীরে ৷
আবার জলে ভাসাই ভেলা, ধুলার ’পরে করি খেলা,
হাসির মায়ামৃগীর পিছে ভাসি নয়ননীরে ৷ ৷
কাঁটার পথে আঁধার রাতে আবার যাত্রা করি,
আঘাত খেয়ে বাঁচি কিম্বা আঘাত খেয়ে মরি ৷
আবার তুমি ছদ্মবেশে আমার সাথে খেলাও হেসে—
নূতন প্রেমে ভালোবাসি আবার ধরণীরে ৷ ৷
বুদ্ধগয়া
২৩ আশ্বিন [:১৩২১:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন