রবীন্দ্রনাথ ঠাকুর
পাগল আমার মন জেগে উঠে
চেনাশোনার কোন বাইরে
যেখানে পথ নাই নাই রে
সেখানে অ-কারণে যায় ছুটে ৷
ঘরের মুখে আর কি রে
কোনো দিন সে যাবে ফিরে?
যাবে না, যাবে না—
তার দেয়াল যত সব গেল টুটে ৷
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা
কোন বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে ৷
যা না চাইবার তাই আজি চাই গো ৷
যা না পাইবার তাই কোথা পাই গো!
পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে ৷ ৷
[:শান্তিনিকেতন
বর্ষামঙ্গল ১৩৪৬]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন