রবীন্দ্রনাথ ঠাকুর
সে কোন বনের হরিণ ছিল আমার মনে,
কে তারে বাঁধল অকারণে ৷
গতিরাগের সে ছিল গান, আলোছায়ার সে ছিল প্রাণ,
আকাশকে সে চমকে দিত বনে ৷
কে তারে বাঁধল অকারণে ৷ ৷
মেঘলা দিনের আকুলতা বাজিয়ে যেত পায়ে
তমাল-ছায়ে-ছায়ে ৷
ফাল্গুনে সে পিয়াল-তলায় কে জানিত কোথায় পলায়
দখিন-হাওয়ার চঞ্চলতার সনে ৷
কে তারে বাঁধল অকারণে ৷ ৷
[:মাঘ ১৩২৪:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন