রবীন্দ্রনাথ ঠাকুর
এই শরৎ-আলোর কমল-বনে
বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে ৷
তারি সোনার কাঁকন বাজে আজি প্রভাত-কিরণ-মাঝে,
হাওয়ায় কাঁপে আঁচলখানি— ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে ৷
আকুল কেশের পরিমলে
শিউলিবনের উদাস বায়ু পড়ে থাকে তরুর তলে ৷
হৃদয়-মাঝে হৃদয় দুলায়, বাহিরে সে ভুবন ভুলায়—
আজি সে তার চোখের চাওয়া ছড়িয়ে দিল নীল গগনে ৷ ৷
সুরুল
১১ ভাদ্র [:১৩২১:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন