রবীন্দ্রনাথ ঠাকুর
এল সে ভুবনের আলোক-পারে ৷
স্বপনবাধা টুটি বাহিরে এল ছুটি,
অবাক আঁখি-দুটি হেরিল তারে ৷
মালাটি গেঁথেছিনু অশ্রুধারে,
তারে যে বেঁধেছিনু সে মায়াহারে!
নীরব বেদনায় পূজিনু যারে, হায়,
নিখিল তারি গায় বন্দনা রে ৷ ৷
[:১৩২৩-২৪:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন