রবীন্দ্রনাথ ঠাকুর
চরণরেখা তব যে পথে দিলে লেখি
চিহ্ন আজি তারই, আপনি ঘুচালে কি?
অশোকরেণুগুলি রাঙানো যার ধূলি
তারে যে তৃণতলে আজিকে লীন দেখি ৷ ৷
ফুরায় ফুল-ফোটা, পাখিও গান ভোলে,
দখিন বায়ু সেও উদাসী যায় চলে ৷
তবু কি ভরি তারে অমৃত ছিল না রে—
স্মরণ তারও কি গো মরণে যাবে ঠেকি? ৷
১৯ ফাল্গুন ১৩৩৩
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন