রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন করেছিল
সত্তার নূতন আবির্ভাবে—
কে তুমি?
মেলে নি উত্তর ৷
বৎসর বৎসর চলে গেল ৷
দিবসের শেষ সূর্য
শেষ প্রশ্ন উচ্চারিল
পশ্চিমসাগরতীরে
নিস্তব্ধ সন্ধ্যায়—
কে তুমি?
পেল না উত্তর ৷ ৷
জোড়াসাঁকো ৷ কলিকাতা
সকাল ৷ ২৭ জুলাই ১৯৪১
[:১১ শ্রাবণ ’৪৮:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন