রবীন্দ্রনাথ ঠাকুর
অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি?
মুড়কির মোওয়া চাই, চাই ভাজা ভেটকি ৷
আনবে কটকি জুতো, মটকিতে ঘি এনো,
জলপাইগুড়ি থেকে এনো কই জিয়োনো ৷
চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেট কি? ৷
চিনেবাজারের থেকে এনো তো করমচা,
কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা ৷
নাহয় খরচা হবে, মাথা হবে হেঁট কি? ৷
মনে রেখো, বড়ো মাপে করা চাই আয়োজন,
কলেবর খাটো নয়, তিন মোন প্রায় ওজন ৷
খোঁজ নিয়ো ঝরিয়াতে জিলিপির রেট কী ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন