রবীন্দ্রনাথ ঠাকুর
ওহে সুন্দর, মরি মরি,
তোমায় কী দিয়ে বরণ করি!
তব ফাল্গুন যেন আসে
আজি মোর পরানের পাশে,
দেয় সুধারসধারে-ধারে
মম অঞ্জলি ভরি ভরি ৷ ৷
মধু সমীর দিগঞ্চলে,
আনে পুলকপূজাঞ্জলি,
মম হৃদয়ের পথতলে
যেন চঞ্চল আসে চলি ৷
মম মনের বনের শাখে
যেন নিখিল কোকিল ডাকে,
যেন মঞ্জরিদীপশিখা
নীল অম্বরে রাখে ধরি ৷ ৷
[:১৩২৪:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন