রবীন্দ্রনাথ ঠাকুর
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি ৷
আকাশে কার বুকের মাঝে
ব্যথা বাজে,
দিগন্তে কার কালো আঁখি আঁখির জলে যায় গো ভাসি ৷ ৷
সেই সুরে সাগরকূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে ৷
সেই সুরে বাজে মনে
অকারণে
ভুলে-যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন-হাসি ৷ ৷
[১৩২৯-৩০]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন