রবীন্দ্রনাথ ঠাকুর
রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান ৷
পথে চলি, শুধায় পথিক ‘কী নিলি তোর দান’ ৷
দেখাব যে সবার কাছে :এমন আমার কী বা আছে?
সঙ্গে আমার আছে শুধু এই কখানি গান ৷ ৷
ঘরে আমায় রাখতে যে হয় বহু লোকের মন—
অনেক বাঁশি, অনেক কাঁসি, অনেক আয়োজন ৷
বঁধুর কাছে আসার বেলায় গানটি শুধু নিলেম গলায়,
তারি গলার মাল্য করে করব মূল্যবান ৷ ৷
শিলাইদহ
১৫ ফাল্গুন [:১৩২০:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন