রবীন্দ্রনাথ ঠাকুর
নিখিলের অন্তরমন্দিরপ্রাঙ্গণে
ওই তব এল আহবান ৷
চেয়ে দেখো মঙ্গলরাতি জ্বালি দিল উৎসববাতি,
স্তব্ধ এ সংসারপ্রান্তে
ধরো তব বন্দনগান ৷ ৷
কর্মের-কলরব-ক্লান্ত,
করো তব অন্তর শান্ত ৷
চিত্ত-আসন দাও মেলে, নাই যদি দর্শন পেলে
আঁধারে মিলিবে তাঁর স্পর্শ—
হর্ষে জাগায়ে দিবে প্রাণ ৷ ৷
৬ মাঘ ১৩৩৪
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন