রবীন্দ্রনাথ ঠাকুর
বাহিরে যার বেশভূষার ছিল না প্রয়োজন,
হৃদয়তলে আছিল যার বাস,
পরের দ্বারে পাঠাতে তারে দ্বিধায় ভরে মন—
কিছুতে হায়, পায় না আশ্বাস!
সবুজ-বনে নীল-গগনে মিশায় রূপ সবার সনে,
পাখির গানে পরায় যারে সাজ,
ছিন্ন হয়ে সে ফুল একা আকাশহারা দিবে কি দেখা
পাথরে-গাঁথা প্রাচীর-মাঝে আজ? ৷
চন্দনের গন্ধজলে মুছালো মুখখানি
নয়নপাতে কাজল দিল আঁকি ৷
ওষ্ঠাধরে যতনে দিল রক্তরেখা টানি,
কবরী দিল করবীমালে ঢাকি ৷
ভূষণ যত পরালো দেহে তাহারি সাথে ব্যাকুল স্নেহে
মিলিল দ্বিধা, মিলিল কত ভয় ৷
প্রাণে যে ছিল সুপরিচিত তাহারে নিয়ে ব্যাকুল চিত
রচনা করে চোখের পরিচয় ৷ ৷
[:খড়দহ ৷ ১৩ মাঘ [:১৩৩৮:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন