রবীন্দ্রনাথ ঠাকুর
আমায় ডাকলে কেন এমন করে?
যেতে হবে যে পথ বেয়ে শুকনো পাতা আছে ছেয়ে,
হাতে আমার শূন্য ডালা কী ফুল দিয়ে দেব ভ’রে? ৷
গানহারা মোর হৃদয়তলে
তোমার ব্যাকুল বাঁশি কী যে বলে ৷
নেই আয়োজন, নেই মম ধন, নেই আভরণ, নেই আবরণ—
রিক্ত বাহু এই তো আমার বাঁধবে তোমায় বাহুডোরে ৷ ৷
[:১৩৩০:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন