রবীন্দ্রনাথ ঠাকুর
কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যারবি—
শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি ৷
মাটির প্রদীপ ছিল; সে কহিল, স্বামী,
আমার যেটুকু সাধ্য করিব তা আমি ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন