রবীন্দ্রনাথ ঠাকুর
নীরব বাঁশরিখানি বেজেছে আবার ৷
প্রিয়ার বারতা বুঝি এসেছে আমার
বসন্তকানন-মাঝে বসন্তসমীরে ৷
তাই বুঝি মনে পড়ে ভোলা গান যত ৷
তাই বুঝি ফুলবনে জাহ্নবীর তীরে
পুরাতন হাসিগুলি ফুটে শত শত ৷
তাই বুঝি হৃদয়ের বিস্মৃত বাসনা
জাগিছে নবীন হয়ে পল্লবের মতো ৷
জগৎ-কমলবনে কমল-আসনা
কত দিন পরে বুঝি তাই এল ফিরে ৷
সে এল না— এল তার মধুর মিলন,
বসন্তের গান হয়ে এল তার স্বর ৷
দৃষ্টি তার ফিরে এল, কোথা সে নয়ন!
চুম্বন এসেছে তার, কোথা সে অধর!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন