রবীন্দ্রনাথ ঠাকুর
পাগল হইয়া বনে বনে ফিরি আপন গন্ধে মম
কস্তুরীমৃগসম ৷
ফাল্গুনরাতে দক্ষিণবায়ে কোথা দিশা খুঁজে পাই না ৷
যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না ৷ ৷
বক্ষ হইতে বাহির হইয়া আপন বাসনা মম
ফিরে মরীচিকাসম ৷
বাহু মেলি তারে বক্ষে লইতে বক্ষে ফিরিয়া পাই না ৷
যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না ৷ ৷
নিজের গানেরে বাঁধিয়া ধরিতে চাহে যেন বাঁশি মম
উতলা পাগল-সম ৷
যারে বাঁধি ধরে তার মাঝে আর রাগিণী খুঁজিয়া পাই না ৷
যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন