রবীন্দ্রনাথ ঠাকুর
শিউলি-ফোটা ফুরালো যেই শীতের বনে
এলে যে সেই শূন্য ক্ষণে ৷
তাই গোপনে সাজিয়ে ডালা
দুখের সুরে বরণমালা গাঁথি মনে মনে
শূন্য ক্ষণে ৷ ৷
দিনের কোলাহলে
ঢাকা সে যে রইবে হৃদয়তলে ৷
রাতের তারা উঠবে যবে
সুরের মালা বদল হবে তখন তোমার সনে
মনে মনে ৷ ৷
শান্তিনিকেতন
৩ অগ্রহায়ণ ১৩২৮
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন