রবীন্দ্রনাথ ঠাকুর
তার বিদায়বেলার মালাখানি আমার গলে রে
দোলে দোলে বুকের কাছে পলে পলে রে ৷
গন্ধ তাহার ক্ষণে ক্ষণে জাগে ফাগুন-সমীরণে
গুঞ্জরিত কুঞ্জতলে রে ৷ ৷
দিনের শেষে যেতে যেতে পথের ’পরে
ছায়াখানি মিলিয়ে দিল বনান্তরে ৷
সেই ছায়া এই আমার মনে, সেই ছায়া ওই কাঁপে বনে,
কাঁপে সুনীল দিগঞ্চলে রে ৷ ৷
১৩ ফাল্গুন ১৩২৮
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন