রবীন্দ্রনাথ ঠাকুর
আগুনের পরশ-মণি ছোঁয়াও প্রাণে,
এ জীবন পুণ্য করো দহন-দানে ৷
আমার এই দেহখানি তুলে ধরো,
তোমার ওই দেবালয়ের প্রদীপ করো—
নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে ৷
আগুনের পরশ-মণি ছোঁয়াও প্রাণে ৷ ৷
আঁধারের গায়ে গায়ে পরশ তব
সারা রাত ফোটাক তারা নব নব ৷
নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো,
যেখানে পড়বে সেথায় দেখবে আলো—
ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব-পানে ৷
আগুনের পরশ-মণি ছোঁয়াও প্রাণে ৷ ৷
সুরুল
১১ ভাদ্র [:১৩২১:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন