রবীন্দ্রনাথ ঠাকুর
কেন আজ আছিস জেগে
যেন কার উত্তরীয়ের
পরশের হরষ লেগে!
আজি কার মিলন-গীতি ধ্বনিছে কানন-বীথি,
মুখে চায় কোন অতিথি
আকাশের নবীন মেঘে ৷ ৷
ঘিরেছিস মাথায় বসন
কদমের কুসুম-ডোরে,
সেজেছিস নয়ন-পাতে
নীলিমার কাজল প’রে ৷
তোমার ওই বক্ষতলে নবশ্যাম দূর্বাদলে
আলোকের ঝলক ঝলে
পরানের পুলক-বেগে ৷ ৷
২৬ আষাঢ় ১৩৩০
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন