রবীন্দ্রনাথ ঠাকুর
সে যে বাহির হল আমি জানি,
বক্ষে আমার বাজে তাহার পথের বাণী ৷
কোথায় কবে এসেছে সে সাগরতীরে বনের শেষে,
আকাশ করে সেই কথারই কানাকানি ৷ ৷
হায় রে, আমি ঘর বেঁধেছি এতই দূরে,
না জানি তার আসতে হবে কত ঘুরে!
হিয়া আমার পেতে রেখে সারাটি পথ দিলেম ঢেকে,
আমার ব্যথায় পড়ুক তাহার চরণখানি ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন