রবীন্দ্রনাথ ঠাকুর
চাহিয়া দেখো রসের স্রোতে স্রোতে রঙের খেলাখানি ৷
চেয়ো না তারে মায়ার ছায়া হতে নিকটে নিতে টানি ৷
রাখিতে চাহ বাঁধিতে চাহ যারে
আঁধারে তাহা মিলায় বারে বারে—
বাজিল যাহা প্রাণের বীণা-তারে
সে তো কেবলই গান, কেবলই বাণী ৷
দিবসরাতি সুরসভার মাঝে যে সুধা করে পান
পরশ তার মেলে না, মেলে না যে, নাহি রে পরিমাণ ৷
নদীর স্রোতে, ফুলের বনে বনে,
মাধুরী-মাখা হাসিতে আঁখিকোণে,
সে সুধাটুকু পিয়ো আপন-মনে—
মুক্তরূপে নিয়ো তাহারে জানি ৷ ৷
কল্যোন
২৪ সেপ্টেম্বর ১৯২৬
[:৭ আশ্বিন ১৩৩৩:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন