রবীন্দ্রনাথ ঠাকুর
পথের সাথি, নমি বারম্বার—
পথিকজনের লহো নমস্কার ৷
ওগো বিদায়, ওগো ক্ষতি, ওগো দিনশেষের পতি,
ভাঙা বাসার লহো নমস্কার ৷ ৷
ওগো নবপ্রভাত-জ্যোতি, ওগো চিরদিনের গতি,
নূতন আশার লহো নমস্কার ৷
জীবন-রথের হে সারথি, আমি নিত্য পথের পথী,
পথে চলার লহো নমস্কার ৷ ৷
রেলপথে
বেলা হইতে গয়ায়
২৫ আশ্বিন [:১৩২১:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন