রবীন্দ্রনাথ ঠাকুর
আমার একটি কথা বাঁশি জানে, বাঁশিই জানে ৷
ভরে রইল বুকের তলা, কারো কাছে হয় নি বলা,
কেবল বলে গেলেম বাঁশির কানে কানে ৷ ৷
আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে,
চেয়ে ছিলেম চেয়ে-থাকা তারার সাথে ৷
এমনি গেল সারা রাতি, পাই নি আমার জাগার সাথি—
বাঁশিটিরে জাগিয়ে গেলেম গানে গানে ৷ ৷
শান্তিনিকেতন
ভাদ্র [:১৩২২:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন