রবীন্দ্রনাথ ঠাকুর
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো ৷
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো ৷
পাগল হাওয়া বুঝতে নারে ডাক পড়েছে কোথায় তারে,
ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো ৷ ৷
নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা,
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা ৷
পারিজাতের কেশর নিয়ে ধরায়, শশী, ছড়াও কি এ?
ইন্দ্রপুরীর কোন রমণী বাসরপ্রদীপ জ্বালো? ৷
[:১৩৩৪:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন