রবীন্দ্রনাথ ঠাকুর
বাজাও আমারে বাজাও ৷
বাজালে যে সুরে প্রভাত-আলোরে সেই সুরে মোরে বাজাও!
যে সুর ভরিলে ভাষাভোলা গীতে
শিশুর নবীন জীবনবাঁশিতে
জননীর-মুখ-তাকানো হাসিতে—সেই সুরে মোরে বাজাও ৷ ৷
সাজাও আমারে সাজাও
যে সাজে সাজালে ধরার ধূলিরে সেই সাজে মোরে সাজাও ৷
সন্ধ্যামালতী সাজে যে ছন্দে
শুধু আপনারই গোপন গন্ধে,
যে সাজ নিজেরে ভোলে আনন্দে, সেই সাজে মোরে সাজাও ৷ ৷
মধ্যধরণী সাগর
১৪ সেপ্টেম্বর [:১৯১৩/২৯ ভাদ্র ১৩২০:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন