রবীন্দ্রনাথ ঠাকুর
সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর ৷
আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর ৷
কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে,
অরূপ, তোমার রূপের লীলায় জাগে হৃদয়-পুর—
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর ৷ ৷
তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে—
বিশ্বসাগর ঢেউ খেলায়ে উঠে তখন দুলে ৷
তোমার আলোয় নাই তো ছায়া,
আমার মাঝে পায় সে কায়া,
হয় সে আমার অশ্রুজলে সুন্দর বিধুর—
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর ৷
গোরাই ৷ জানিপুর
২৭ আষাঢ় ১৩১৭
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন