রবীন্দ্রনাথ ঠাকুর
ধূসর গোধূলিলগ্নে সহসা দেখিনু একদিন
মৃত্যুর দক্ষিণ বাহু জীবনের কণ্ঠে বিজড়িত
রক্ত সূত্রগাছি দিয়ে বাঁধা—
চিনিলাম তখনি দোঁহারে ৷
দেখিলাম নিতেছে যৌতুক
বরের চরম দান মরণের বধূ—
দক্ষিণ বাহুতে বহি চলিয়াছে যুগান্তের পানে ৷ ৷
শান্তিনিকেতন
৪ ডিসেম্বর ১৯৪০ [:১৮ অগ্রহায়ণ ’৪৭:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন