রবীন্দ্রনাথ ঠাকুর
এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার?
আজি প্রাতে সূর্য-ওঠা সফল হল কার?
কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে—
উষা কাহার আশিস বহি হল আঁধার পার? ৷
বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা—
কার হৃদয়ের মাঝে হল তাদের মালা গাঁথা?
বহু যুগের উপহারে বরণ করি নিল কারে?
কার জীবনে প্রভাত আজি ঘোচায় অন্ধকার?
বুদ্ধগয়া
প্রভাত ৷ ২৪ আশ্বিন [:১৩২১:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন