রবীন্দ্রনাথ ঠাকুর
কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে ৷
পাই নে সময় গানে গানে ৷
পথ আমারে শুধায় লোকে, পথ কি আমার পড়ে চোখে,
চলি যে কোন দিকের পানে গানে গানে ৷ ৷
দাও না ছুটি, ধর ত্রুটি—নিই নে কানে ৷
মন ভেসে যায় গানে গানে ৷
আজ যে কুসুম ফোটার বেলা, আকাশে আজ রঙের মেলা—
সকল দিকেই আমায় টানে গানে গানে ৷ ৷
কলিকাতা
২৭ চৈত্র [:১৩২০:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন