রবীন্দ্রনাথ ঠাকুর
মহারাজা ভয়ে থাকে পুলিসের থানাতে,
আইন বানায় যত পারে না তা মানাতে ৷
চর ফিরে তাকে তাকে,
সাধু যদি ছাড়া থাকে,
খোঁজ পেলে নৃপতিরে হয় তাহা জানাতে—
রক্ষা করিতে তারে রাখে জেলখানাতে ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন