রবীন্দ্রনাথ ঠাকুর
আমার দিনের শেষ ছায়াটুকু মিশাইলে মূলতানে—
গুঞ্জন তার রবে চিরদিন, ভুলে যাবে তাঁর মানে ৷
কর্মক্লান্ত পথিক যখন বসিবে পথের ধারে
এই রাগিণীর করুণ আভাস পরশ করিবে তারে,
নীরবে শুনিবে মাথাটি করিয়া নিচু;
শুধু এইটুকু আভাসে বুঝিবে, বুঝিবে না আর কিছু—
বিস্মৃত যুগে দুর্লভ ক্ষণে বেঁচেছিল কেউ বুঝি,
আমরা যাহার খোঁজ পাই নাই তাই সে পেয়েছে খুঁজি ৷ ৷
জোড়াসাঁকো
১৩ নভেম্বর ১৯৪০ [:২৭ কার্তিক ’৪৭:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন