রবীন্দ্রনাথ ঠাকুর
মরণ রে,
তুঁহুঁ মম শ্যামসমান ৷
মেঘবরন তুঝ, মেঘজটাজূট:,
রক্ত কমলকর, রক্ত অধরপুট,
তাপবিমোচন করুণ কোর তব
মৃত্যু-অমৃত করে দান ৷
তুঁহুঁ মম শ্যামসমান ৷ ৷
মরণ রে,
শ্যাম তোঁহারই নাম ৷
চির বিসরল যব নিরদয় মাধব
তুঁহুঁ ন ভইবি মোয় বাম ৷
আকুল রাধা-রিঝ অতি জরজর,
ঝরই নয়ন-দউ অনুখন ঝরঝর,
তুঁহুঁ মম মাধব, তুঁহুঁ মম দোসর,
তুঁহুঁ মম তাপ ঘুচাও ৷
মরণ তু আও রে আও ৷ ৷
ভুজপাশে তব লহ সম্বোধয়ি,
আঁখিপাত মঝু আসব মোদয়ি,
কোর-উপর তুঝ রোদয়ি রোদয়ি
নীদ ভরব সব দেহ ৷
তুঁহুঁ নহি বিসরবি, তুঁহুঁ নহি ছোড়বি,
রাধা-হৃদয় তু কবহুঁ ন তোড়বি,
হিয় হিয় রাখবি অনুদিন অনুখন,
অতুলন তোঁহার লেহ ৷ ৷
দূর সঙে তুঁহুঁ বাঁশি বজাওসি,
অনুখন ডাকসি, অনুখন ডাকসি
‘রাধা রাধা রাধা’ ৷
দিবস ফুরাওল, অবহুঁ ম যাওব,
বিরহতাপ তব অবহুঁ ঘুচাওব,
কুঞ্জবাট’পর অবহুঁ ম ধাওব,
সব কছু টুটইব বাধা ৷
গগন সঘন অব, তিমির মগনভব,
তড়িত চকিত অতি, ঘোর মেঘরব,
শাল তাল তরু সভয়তবধ সব,
পন্থ বিজন অতি ঘোর ৷
একলি যাওব তুঝ অভিসারে,
যাক পিয়া তুঁহুঁ কি ভয় তাহারে,
ভয়বাধা সব অভয়মূর্তি ধরি
পন্থ দেখায়ব মোর ৷
ভানুসিংহ কহে, ছিয়ে ছিয়ে রাধা,
চঞ্চল হৃদয় তোহারি—
মাধব পহু মম, পিয় স মরণসে
অব তুঁহুঁ দেখ বিচারি ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন