রবীন্দ্রনাথ ঠাকুর
যে কাঁদনে হিয়া কাঁদিছে :সে কাঁদনে সেও কাঁদিল ৷
যে বাঁধনে মোরে বাঁধিছে সে বাঁধনে তারে বাঁধিল ৷
পথে পথে তারে খুঁজিনু, মনে মনে তারে পূজিনু—
সে পূজার মাঝে লুকায়ে আমারেও সে যে সাধিল ৷ ৷
এসেছিল মন হরিতে মহাপারাবার পারায়ে ৷
ফিরিল না আর তরীতে, আপনারে গেল হারায়ে
তারি আপনারই মাধুরী আপনারে করে চাতুরী,
ধরিবে কি ধরা দিবে সে কী ভাবিয়া ফাঁদ ফাঁদিল ৷ ৷
[:১৩২৩-২৪:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন