রবীন্দ্রনাথ ঠাকুর
কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন,
তাই কেমন হয়ে আছিস সারা ক্ষণ ৷
হাসি যে তাই অশ্রুভারে নোওয়া,
ভাবনা যে তাই মৌন দিয়ে ছোঁওয়া,
ভাষায় যে তোর সুরের আবরণ ৷ ৷
তোর পরানে কোন পরশমণির খেলা,
তাই হৃদগগনে সোনার মেঘের মেলা ৷
দিনের স্রোতে তাই তো পলকগুলি
ঢেউ খেলে যায় সোনার ঝলক তুলি,
কালোয় আলোয় কাঁপে আঁখির কোণ ৷ ৷
হাম্বুর্গ
৯ সেপ্টেম্বর ১৯২৯ [২৩ ভাদ্র ১৩৩৩]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন