রবীন্দ্রনাথ ঠাকুর
এসো, ছেড়ে এসো, সখী, কুসুমশয়ন—
বাজুক কঠিন মাটি চরণের তলে ৷
কত আর করিবে গো বসিয়া বিরলে
আকাশকুসুমবনে স্বপনচয়ন!
দেখো, ওই দূর হতে আসিছে ঝটিকা—
স্বপ্নরাজ্য ভেসে যাবে খর অশ্রুজলে ৷
দেবতার বিদ্যুতের অভিশাপশিখা
দহিবে আঁধার নিদ্রা নির্মল অনলে ৷
চলো গিয়ে থাকি দোঁহে মানবের সাথে
সুখে দুঃখে যেথা সবে গাঁথিছে আলয়—
হাসি কান্না ভাগ করি ধরি হাতে হাতে
সংসারসংশয়রাত্রি রহিব নির্ভয় ৷
সুখরৌদ্রমরীচিকা নহে বাসস্থান,
‘মিলায় মিলায়’ বলি ভয়ে কাঁপে প্রাণ ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন